Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়াল, ২৩ দিনেই ১০৪

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮:২৮ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩৬

ডেঙ্গু। প্রতীকী ছবি

ঢাকা: দেশে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২০০ জনের মৃত্যু হয়েছে। তবে এর মধ্যে চলতি সেপ্টেম্বর মাসের ২৩ দিনেই ১০৪ জন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন।

এছাড়া, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু হয়েছে। এই নতুন আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৬৮ জন। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে ছয় জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ৮৬৮ জনের মধ্যে বরিশাল বিভাগে ১৭৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪০৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৯ জন, খুলনা বিভাগে ২৮০ জন, ময়মনসিংহ বিভাগে ১১৩ জন, রাজশাহী বিভাগে ১৫৬ জন, রংপুর বিভাগে ৫৯ জন এবং সিলেট বিভাগের ৮ জন।

বিজ্ঞাপন

এদিকে চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ২০২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ৬৭ হাজার ৩৬৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৫ হাজার ৪৯ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৬২ হাজার ১১৭ জন।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর