Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English
লাইভ মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা - বিশ্বকাপ ২০২৬

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৩ লাল কার্ড

আপডেট: ১২ জুন ২০২৬ ০৩:০৬
মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা - বিশ্বকাপ ২০২৬
সারসংক্ষেপ
  • বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৩ লাল কার্ড
  • দ.আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা মেক্সিকোর
  • বিশ্বকাপের প্রথম ম্যাচের প্রথমার্ধে এগিয়ে মেক্সিকো
  • বিশ্বকাপে প্রথম গোল হুলিয়ানের, এগিয়ে মেক্সিকো
  • শাকিরার ‘লেটস গো’ দিয়ে পর্দা উঠল ফুটবল মহারণের
বিজ্ঞাপন
১২ জুন ২০২৬ ০৩:৪৫
বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৩ লাল কার্ড
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ডের দেখা মিলল। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা দুটি ও মেক্সিকো একটি লাল কার্ড দেখেছে। আর তিন লাল কার্ডের এই ম্যাচে ২-০ গোলে জিতেছে মেক্সিকো। বৃহস্পতিবার (১১ জুন) মেক্সিকো সিটির বিখ্যাত আজতেকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নামে দুই দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই ঘটে মোড়-ঘোরানো...

বিজ্ঞাপন
১২ জুন ২০২৬ ০৩:৩৩
দ.আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা মেক্সিকোর
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত এক জয় পেয়েছে স্বাগতিক মেক্সিকো। বৃহস্পতিবার (১১ জুন) ‘এ’ গ্রুপের ম্যাচে মেক্সিকো দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছে। ম্যাচ শুরুর মাত্র নয় মিনিটের মাথায় মেক্সিকোর এরিক লিরার পাস থেকে হুলিয়ান কুইনোনেস গোল করে স্টেডিয়ামকে আনন্দের সমুদ্রে ভাসিয়ে দেয়। এটিই ছিল এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের...

১২ জুন ২০২৬ ০৩:০৪
বিশ্বকাপের প্রথম ম্যাচের প্রথমার্ধে এগিয়ে মেক্সিকো

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মেক্সিকো ও সাউথ আফ্রিকা। ছবি: ইন্টারনেট।

এরই মধ্যে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে ফিফা বিশ্বকাপ ২০২৬। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে স্বাগতিক মেক্সিকো। মেক্সিকো সিটির ঐতিহ্যবাহী আজতেকা স্টেডিয়ামে প্রথমার্ধের খেলা শেষে ১-০ গোলে এগিয়ে আছে স্বাগতিকরা।

ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে মেক্সিকো। তার ফলও এসেছে দ্রুত। নয় মিনিটের মাথায় হুলিয়ান কিনিয়োনেসের সাফল্যে লিড নিয়ে নেয় দলটি। ২০২৬ বিশ্বকাপের প্রথম গোলটি করেন হুলিয়ান।

প্রথমার্ধে ৫৭ শতাংশ সময় বল মেক্সিকোর দখলে ছিল। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার পায়ে ছিল ৪৩ শতাংশ। গোলে শট এবং অন টার্গেট শট সবকিছুতেই স্বাগতিকরা। প্রথম ৪৫ মিনিটে মেক্সিকো লক্ষ্যে শট নিয়েছে ১০টি, দক্ষিণ আফ্রিকা দু’টি। লক্ষ্য বরাবর মেক্সিকোর শট ছিল দু’টি, আফ্রিকার একটি।

১২ জুন ২০২৬ ০৩:০১
বিশ্বকাপে প্রথম গোল হুলিয়ানের, এগিয়ে মেক্সিকো

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মেক্সিকো ও সাউথ আফ্রিকা। ছবি: ইন্টারনেট।

এরই মধ্যে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে ফিফা বিশ্বকাপ ২০২৬। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছে স্বাগতিক মেক্সিকো। মেক্সিকো সিটির ঐতিহ্যবাহী আজতেকা স্টেডিয়ামে প্রথমার্ধের খেলা শেষে ১-০ গোলে এগিয়ে আছে স্বাগতিকরা। ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে মেক্সিকো। তার ফলও এসেছে দ্রুত। নয় মিনিটের মাথায় হুলিয়ান...

১২ জুন ২০২৬ ০২:৪৪
শাকিরার ‘লেটস গো’ দিয়ে পর্দা উঠল ফুটবল মহারণের

ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

ঢাকা: অনুষ্ঠান শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়। কিন্তু শুরু হলো ১৪ মিনিট দেরিতে। দেরিতে শুরু হলেও আয়োজনের কমতি ছিল না। মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে ১৭ মিনিটের জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পর্দা উঠল ২০২৬ ফিফা বিশ্বকাপের। অনুষ্ঠান শুরু হয় ১৯৮১ সালে গঠিত মেক্সিকান পপ-ব্যান্ড মানাকে দিয়ে। দুর্দান্ত পরিবেশনায় দর্শকদের...

১১ জুন ২০২৬ ১৯:৫৭
মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা লড়াইয়ে শেষ হাসি কার?

বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে ঘটতে যাচ্ছে বিরল এক ঘটনা। এর আগে দুই দেশ কখনোই দুবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়নি। ২০১০ সালের পর ২০২৬ আসরেও টুর্নামেন্ট শুরু হবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে। দুই দেশই তাই গড়তে যাচ্ছে অনন্য এক ইতিহাস। টুর্নামেন্টের অন্যতম আয়োজক হিসেবে গ্রুপ ‘এ’-এর উদ্বোধনী ম্যাচে...