Tuesday 12 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

রামুতে যাত্রীবাহী বাসের ধাক্কায় শিশুসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৫ ২০:৫৫

রামুতে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। ছবি: সংগৃহীত

কক্সবাজার: কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাইভেটকারে থাকা শিশুসহ ২ জন নিহত হয়েছেন। রোববার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও অন্তত ৪ জন গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী মারছা পরিবহনের একটি বাসের সঙ্গে কক্সবাজারগামী প্রাইভেটকারটির সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়েমুচড়ে আগুন ধরে যায়। স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে এনে গাড়ি কেটে ৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। সেখানে প্রাইভেটকারচালক বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইয়াছিন আহমেদ মারা যান।

বিজ্ঞাপন

পরে দুর্ঘটনার প্রায় দুই ঘণ্টা পর ধ্বংসস্তূপে আটকে থাকা এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে শিশুটির পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় বাসের কয়েকজন যাত্রীও আহত হয়েছেন।

তুলাতুলী ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি নাসির উদ্দিন এ দুর্ঘটনায় ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আহতদের মধ্যে আরও ৪ জনের অবস্থা সংকটাপন্ন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর