Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

পিরোজপুরের ৩টি আসনে ১১ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জানুয়ারি ২০২৬ ২১:৫৮
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

পিরোজপুর: পিরোজপুর জেলার ৩টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১৬ জন প্রার্থীর মধ্যে ১১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে ৫ জনেরটা বাতিল করা হয়েছে। এছাড়া পিরোজপুর-৩ আসনের দুইজন প্রার্থীর ক্ষেত্রে সঠিক কাগজপত্র দাখিল সাপেক্ষে মনোনয়ন বৈধ করার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ।

শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে তিনটি সংসদীয় আসনের জন্য পৃথক পৃথক সময়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই শেষে বৈধ ও অবৈধ প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান মামুনসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

যাচাই-বাছাইয়ে পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন ও মোস্তাফিজুর রহমান এবং পিরোজপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তহিদুজ্জামানের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।

এছাড়াও পিরোজপুর-৩ আসনে জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির প্রার্থীদের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত না থাকায় পরবর্তীতে সেগুলো দাখিল সাপেক্ষে মনোনয়ন বৈধ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা।

জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ বলেন, ‘পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে মোট ১৬ জন প্রার্থীর মধ্যে ১১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং পিরোজপুর-৩ আসনের দুইজন প্রার্থীর ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর