Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৬ ১৫:০৭
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

খুলনা: খুলনায় রা‌শিকুল আনাম রাশু (৪২) নামের এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃ‌ত্তরা।

সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে মহানগরীর দৌলতপুরের কে‌ডিএ কল্পতরু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। সে দৌলতপুরের দেয়ানা এলাকার বা‌সিন্দা শরীফুল আনামের ছেলে। সে দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠ‌নিক সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানায়, রাশু রাজনী‌তির পাশাপাশি কে‌ডিএ কল্পতরু মার্কেটের পাশে ইট বালুর ব্যবসা করতেন। সোমবার সকালে তি‌নি ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতা‌ড়ি গুলি ছোড়ে। এক‌টি গু‌লি মাথায় বিদ্ধ হলে মা‌টিতে লু‌টিয়ে পড়েন। পরবর্তীতে স্থানীয়রা তাকে চি‌কিৎসার জন্য খুলনা মে‌ডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চি‌কিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর