Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বিএনপি জনগণের সাথে প্রতারণা করে না: খোকন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৬ ১৮:০০
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

নরসিংদী: বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, আমরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত। জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা আছে, জবাবদিহিতা আছে। আমাদের নেতা তারেক রহমান বলেছিলেন নির্বাচিত হয়ে সরকার গঠন করলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে সদর উপজেলার সাটিরপাড়া কে.কে ইনস্টিটিউশন মাঠে সমাজে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে তারেক রহমানের ঈদ উপহার বিতরণকালে এসব কথা বলেন তিনি।

খায়রুল কবির খোকন বলেন, নিন্দুকেরা বলেছিলো আমরা এগুলা বাস্তবায়ন করতে পারবো না। তবে তারেক রহমান সরকার গঠন করার ২১ দিনের মাথায় সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। বিএনপি জনগণের কাছে যে ওয়াদা করেছে তার সব বাস্তবায়ন করা হবে। বিএনপি এই দেশে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করবে।

বিজ্ঞাপন

নরসিংদী জেলা ছাত্রদলের আয়োজনে ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী- ৩ শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, জেলা বিএনপির সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টার, এড. বাছেদ, একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূইয়া, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ, ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাতসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্যরা।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর