Sunday 19 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে ফুয়েল কার্ড বিতরণ শুরু

ডিস্টি্রক্ট করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ১৯:২০

টাঙ্গাইল: জ্বালানি তেল বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং অপচয় রোধে টাঙ্গাইলে শুরু হয়েছে ‘ফুয়েল কার্ড’ বিতরণ।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে জেলার নাগরপুর উপজেলায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করেন, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরফান উদ্দিন।

এ সময় তিনি বলেন, জ্বালানির সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং সব ধরনের অনিয়ম রোধ করাই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য। জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে আমরা কঠোর নজরদারি বজায় রাখবো, এবং সংশ্লিষ্ট ফিলিং স্টেশনগুলোকে নিয়ম মেনে তেল বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নতুন এই নিয়ম অনুযায়ী, কার্ডধারী গ্রাহকের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা হবে। বর্তমানে অনলাইনে ফুয়েল কার্ডের জন্য আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। যারা এখনো আবেদন করেননি, তাদের দ্রুত আবেদন সম্পন্ন করে কার্ড সংগ্রহের জন্য অনুরোধ জানান তিনি।

বিজ্ঞাপন

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. শফিউর রহমান জোয়াদ্দার, সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. হাবিবুর রহমান হাবিব, নাগরপুর সরকার ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী এবং জাতীয় সাংবাদিক সংস্থা, উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক আজিজুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর