Monday 20 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ২ শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ১১:০৯

ছবি: সংগৃহীত।

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের ২ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৫ জন। আহতদের উদ্ধার করে কালিহাতী স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইলের হামিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার গোপালপুর উপজেলার আতিকুল ইসলাম (৪০) ও একই উপজেলার মজনু মিয়া (৪৩)।

ঘাটাইল থানার এস আই নাজিম উদ্দিন জানান, গোপালপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয়। এ সময় ঘটনাস্থলে একজন ও স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক আরেকজনকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।