Sunday 07 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে নদীর পাশ থেকে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৬ ১১:৪৬ | আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৩:৫৮

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীর পাশ থেকে জাহের আলী আকন্দ নামের এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে সলঙ্গা থানার ফুলজোড় নদীর কালিকাপুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জাহের আলী আকন্দ (৬৫) সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত ইনসাফ আলী আকন্দের ছেলে।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম উদ্দিন জানান, সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় জাহের আলী আকন্দ অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফিরে আসেননি। আজ সকালে ফুলজোড় নদীর কালিকাপুর এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। রিপোর্ট দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

ভূমিকম্পে কাঁপল দেশ
৭ জুন ২০২৬ ২৩:৫৫

আরো

সম্পর্কিত খবর