Tuesday 19 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৬ ১৭:২৬

সুনামগঞ্জ: জেলার শাল্লায় পানিতে ডুবে গগণ দাশ (৭) নামে এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে নিজ বাড়ির সামনে ধান শুকানোর খলা সংলগ্ন ছোট বিলের পানিতে ডুবে ওই শিশুর মৃত্যু হয়।

শিশু গগণ দাশ ৪নম্বর শাল্লা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের গণেশ দাশের ছেলে।

স্থানীয়রা জানায়, গেবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ধান শুকানোর খলায় কাজ করেছিল প্রতিবন্ধী শিশু গগণের মা সহ পরিবারের অন্যান্য লোকজন। হঠাৎ শিশু গগন দাশকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। গ্রামের লোকজন ধান শুকানোর খলা সংলগ্ন ছোট বিলের পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গ্রামের মানুষ প্রাথমিকভাবে শিশুর পেটের ভিতর থেকে পানি বের করার চেষ্টায় ব্যর্থ হয়ে শাল্লা স্থানীয় মেডিক্যালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাবে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

শাল্লা মেডিকেল হাসাপাতালের অফিসার ডা রাজীব বিশ্বাস বলেন, শিশুটিকে মেডিক্যালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়। আমরা শারীরিকভাবে পরীক্ষা করে পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছি।

শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকিবুজ্জামান জানান, পানিতে পড়ে শিশু মৃত্যুর খবর শুনেছি। আইনি প্রক্রিয়ার জন্য পুলিশ পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর