Thursday 11 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবান সদর হাসপাতালে বিদ্যুতায়িত হয়ে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৬ ১৩:২৮

বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হওয়া দুই শ্রমিকের মরদেহ।

বান্দরবান: বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টার দিকে বান্দরবান সদর হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে। মৃত নির্মাণ শ্রমিকেরা হলেন সাকিব (২০) ও কামরুল (৩৫)। তারা ভোলার চরফ্যাশন এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করছিল নির্মাণ শ্রমিক সাকিব ও কামরুল। কাজ করার একপর্যায়ে ভবনের পাশে বৈদ্যুতিক লাইনের মেইন তারের সঙ্গে লোহার এ্যাঙ্গেলের সংস্পর্শ হলে তাৎক্ষণিক বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান সাকিব ও কামরুল।

বিজ্ঞাপন

এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল মান্নান আনসারি বলেন, ‘বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং ঘটনাস্থল পরিদর্শন করে দেখছি।’

পরিদর্শন শেষে বিস্তারিত জানা যাবে বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর