Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে বিদ্যুতায়িত হয়ে এক কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৬ ১৮:৩৮

প্রতীকী ছবি

টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুরে ঘাস কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গণি মিয়া (৫৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ জুন) বিকেল ৩টার দিকে জেলার সখীপুর উপজেলার নয়াকচুয়া গ্রামের চাঁদেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত গনি মিয়া ঘাস কাটতে গিয়ে পড়ে থাকা বিদ্যুতের তারের স্পর্শে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত গণি মিয়া কচুয়া গ্রামের চাঁদেরহাট এলাকার আহম্মদের ছেলে। এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

লিড নিয়েও চাইনিজ তাইপের বিপক্ষে হার
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৩০

আরো

সম্পর্কিত খবর