Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঈদযাত্রাকে স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর: আইজিপি

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৬ ১৬:৪৫
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, প্রতি বছর ঈদযাত্রার সময় ঘরমুখী মানুষকে নানা ভোগান্তির মুখে পড়তে হয়। বিশেষ করে সড়কে দীর্ঘ যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। তবে এ বছর ঈদযাত্রাকে স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে বিশেষ গুরুত্ব দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও সুশৃঙ্খল করার লক্ষ্যে ঢাকার গাবতলি বাস টার্মিনালের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও সুশৃঙ্খল করার লক্ষ্যে ঢাকার গাবতলি বাস টার্মিনালের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আইজিপি বলেন, যাত্রীদের যেন কোনো ধরনের হয়রানি, অতিরিক্ত টিকিট মূল্য আদায় বা সড়কে অযাচিত যানজট ও ব্লকেডের সম্মুখীন হতে না হয়, সে বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি করছে।

এসময় মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোঃ সরওয়ার বলেন, টার্মিনাল এলাকায় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন থাকবে। আসন্ন ঈদযাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে।

পরিদর্শনকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএইচ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর