ঢাকা: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৬৯৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
বুধবার (১০ জুন) দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) এন এম নাসিরুদ্দিন বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, ‘মঙ্গলবার (৯ জুন) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।’
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১০টি বাস, ২টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ৩১টি মোটরসাইকেলসহ মোট ৮৩টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১০টি বাস, ৫টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ৮৭টি মোটরসাইকেলসহ মোট ১৪০টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২১টি বাস, ২৭টি কাভার্ডভ্যান, ১০৯টি সিএনজি ও ২০৭টি মোটরসাইকেলসহ মোট ৪৩৫টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৫টি বাস, ৮টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ২৫টি সিএনজি ও ৯১টি মোটরসাইকেলসহ মোট ২৩৯টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৯টি বাস, ৩টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ৬৯টি মোটরসাইকেলসহ মোট ১৫৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৩টি বাস, ৪টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি, ১৮৯টি মোটরসাইকেলসহ মোট ৩৩৪টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৮টি বাস, ২টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ১৬টি মোটরসাইকেলসহ মোট ৯০টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৭টি বাস, ৯টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ৯১টি মোটরসাইকেলসহ মোট ২২০টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ৪৬৭টি গাড়ি ডাম্পিং ও ৩৩০টি গাড়ি রেকার করা হয়েছে।