Monday 15 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১৬৭ মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৬ ১৬:০০

ডিএমপির লোগো। ফাইল ছবি

ঢাকা: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ১৬৭টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

সোমবার (১৫ জুন) বিকেলে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘রোববার (১৪ জুন) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।’

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে চারটি বাস, একটি ট্রাক, পাঁচটি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ২৬টি মোটরসাইকেলসহ মোট ৭৭টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৯টি বাস, নয়টি ট্রাক, একটি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ১১৩টি মোটরসাইকেলসহ মোট ১৯৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৪টি বাস, ২১টি কাভার্ডভ্যান, ৯২টি সিএনজি ও ২২১টি মোটরসাইকেলসহ মোট ৪৩৬টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪২টি বাস, ১৯টি ট্রাক, ২৯টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ৯৬টি মোটরসাইকেলসহ মোট ২৭৯টি মামলা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৫টি বাস, চারটি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ২৪টি সিএনজি ও ৭০টি মোটরসাইকেলসহ মোট ১৫৯টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১১টি বাস, ১৫টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৬৩টি সিএনজি, ২১১টি মোটরসাইকেলসহ মোট ৩৬০টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৪টি বাস, ১০টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৭৬টি সিএনজি ও ১৯২টি মোটরসাইকেলসহ মোট ৪২৭টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২০টি বাস, দুইটি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৪৩টি সিএনজি ও ৭৭টি মোটরসাইকেলসহ মোট ২৩৫টি মামলা হয়েছে। এ ছাড়াও, অভিযানকালে মোট ৩৭৬টি গাড়ি ডাম্পিং ও ২৮৮টি গাড়ি রেকার করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এআর
বিজ্ঞাপন

পাহাড় জয়ের মূলমন্ত্র
১৫ জুন ২০২৬ ১৭:৪৭

আরো

সম্পর্কিত খবর