Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কামরাঙ্গীরচরে ভায়রা ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৬ ২৩:২৪

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠ এলাকায় পারিবারিক কলোহের জেরে ভায়রা ভাইয়ের ছুরিকাঘাতে মোহাম্মদ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৫ জুন) রাত সোয়া ৮টার দিকে কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠের পাশে ঘটনাটি ঘটে। পরে দেখতে পেয়ে স্বজনরা মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন। মোহাম্মদের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলায়। তার বাবার নাম মো. আলাউদ্দিন।

নিহতের বোন শারমীন আক্তার জানান, তার ভাই মোহাম্মদ বিবাহিত। তার ঘরে চার বছরের এক ছেলে সন্তান আছে। কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠের পাশেই একটি বাসায় ভাড়া থাকেন তিনি। তার স্ত্রী শ্যামলী সন্তানকে নিয়ে বর্তমানে শরীয়তপুর আছে। মোহাম্মদ কামরাঙ্গীরচরে অনলাইনে পাঞ্জাবির ব্যবসা করতেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, তাদের বাসার পাশেই থাকে মোহাম্মাদের স্ত্রীর বড় বোন সোনিয়া, তার স্বামী কাউছার ও শ্যালক মুজাহিদ। শুক্রবার মোহাম্মদের সঙ্গে একটি মেয়েকে দেখতে পায় সোনিয়া। এ বিষয় নিয়ে শ্বশুর বাড়ির লোকদের সঙ্গে ঝগড়া হয় মোহাম্মাদের। আজ রাতেও এসব বিষয় নিয়ে ঝগড়ার এক পর্যায়ে সোনিয়া, তার স্বামী কাউছার ও শ্যালক মুজাহিদ মোহাম্মদকে মারধর করে। এক পর্যায়ে কাউছার মোহাম্মাদের পিঠে কয়েকটি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এর পর তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য কামরাঙ্গীরচর থানায় জানানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

ইবির ৪ বিভাগে নতুন সভাপতি নিয়োগ
১৬ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৫০

আরো

সম্পর্কিত খবর