ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫৫টি মামলাও দায়ের করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’
নিয়াজ মেহেদী বলেন, ‘গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৫২ জন, লালবাগ বিভাগ ৪৩ জন, ওয়ারী বিভাগ ৫৭ জন, মতিঝিল বিভাগ ৬৩ জন, তেজগাঁও বিভাগ ৭৯ জন, মিরপুর বিভাগ ১৪৬ জন, গুলশান বিভাগ ৪১ জন, উত্তরা বিভাগ ৪৫ জন ও গোয়েন্দা বিভাগ ১ জনকে গ্রেফতার করেছে।’
তিনি জানান, অভিযানকালে ১টি অবিস্ফোরিত ককটেল, ৫০০ গ্রাম গান পাউডার, ৫০০ গ্রাম ঝুট কাপড়, ২৫০ গ্রাম পেট্রোল, বিস্ফোরিত ককটেলের ৩৫ গ্রাম পেরেক, ৭টি টিনের টুকরা, ১০ টুকরা কসটেপ, ১০৪টি পেরেক, ১টি বিস্ফোরিত ককটেলের টিনের অংশ বিশেষ, ৫৪ কেজি ২৪৫ গ্রাম গাঁজা, ৪ হাজার ১১৫ পিস ইয়াবা, ২১ গ্রাম হেরোইন, ৫০ বোতল কফের সিরাপ (ফেন্সিডিল), ১টি প্রাইভেটকার, ৩টি চাকু, ১টি চাপাতি, ১টি ছোট কাচি, ১টি কাটার, ফয়েল পেপার, গ্যাস লাইটার, ১টি নাইলনের রশি, ১৪টি মোবাইল ফোন, ২টি ইয়াবা তৈরির মেশিন, ২ হাজার ৬০০ গ্রাম বিভিন্ন কেমিক্যাল, ৪৫৪ গ্রাম বেনেলিয়া পাউডার, ১৩ বোতল রং, ৩৫০টি খালি বোতল, ১ হাজার ৫০০ গ্রাম ইয়াবা তৈরির মিশ্রিত উপাদান ও ২ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।