Wednesday 23 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪১

ফাইল ছবি।

ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

নিয়াজ মেহেদী জানান, রমনা বিভাগ ৩৮ জন, লালবাগ বিভাগ ৩৮ জন, ওয়ারী বিভাগ ৬৪ জন, মতিঝিল বিভাগ ৮৩ জন, তেজগাঁও বিভাগ ৮০ জন, মিরপুর বিভাগ ৯০ জন, গুলশান বিভাগ ৩৩ জন, উত্তরা বিভাগ ৩৪ জন ও গোয়েন্দা বিভাগ পাঁচজনকে গ্রেফতার করেছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, অভিযানকালে একটি দেশীয় ওয়ান শুটারগান, একটি শিশার কার্তুজ, দুইটি ছুরি, ৫০ কেজি গাঁজা, ২৯৯ পিস ইয়াবা, ২৩ বোতল বিদেশি মদ, একটি পিকআপ, ১১টি মোবাইলফোন, একটি স্টিলের রড, পাঁচটি কাঠের স্ট্যাম্প, দুইটি বোতলের ছিপি, কিছু ফুয়েল পেপার, নগদ ৪ হাজার ৫০০ টাকা এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

সারাবাংলা/এমএইচ/এআর
বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে সাকিবের বোলিং জাদু
২৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৫

আরো

সম্পর্কিত খবর