Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

পাটগ্রাম সীমান্তে বিএসএফ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২১ ডিসেম্বর ২০২৫ ১৯:৩০
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

লালমনিরহাট: জেলার পাটগ্রাম সীমান্তে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২১ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার আঙ্গরপোতা বিওপি এর দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ডিএএমপি ১/৭ এস এর নিকট ডাঙ্গাপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

আঙ্গরপোতা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মো. রফিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক বিএসএফ সদস্যের নাম বেদ প্রকাশ।

বিজিবি জানায়, ভারতের ১৭৪/অর্জুন বিএসএফ ক্যাম্পের কনস্টেবল বেদ প্রকাশ গরু ধাওয়া করতে গিয়ে শূন্য লাইন অতিক্রম করে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে প্রবেশ করেন। এ সময় আঙ্গরপোতা বিওপির টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। পরে তার কাছ থেকে একটি শর্টগান, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজিবি আরও জানায়, বিষয়টি নিয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর