Thursday 23 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৪৭ মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৬ ১৯:০০

ঢাকা: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৯৪৭টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি-মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বুধবার (২২ এপ্রিল) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে ৪ টি বাস, ১ ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ২২ টি সিএনজি ও ৫৭ টি মোটরসাইকেলসহ মোট ১৩৩ টি মামলা হয়েছে।

বিজ্ঞাপন

ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫ টি বাস, ১১ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ৩৬ টি সিএনজি ও ১১৬ টি মোটরসাইকেলসহ মোট ২৩২ টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩২ টি বাস, ৮ টি ট্রাক, ২৫ টি কাভার্ডভ্যান, ১১৫ টি সিএনজি ও ২১৩ টি মোটরসাইকেলসহ মোট ৪৪৭ টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ২১ টি বাস, ২ টি ট্রাক, ২৪ টি কাভার্ডভ্যান, ২০ টি সিএনজি ও ৫৩ টি মোটরসাইকেলসহ মোট ১৮৯ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২২ টি বাস, ৫টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৪১ টি সিএনজি, ১০৬ টি মোটরসাইকেলসহ মোট ২৩৫ টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ২৬ টি বাস, ১ টি ট্রাক, ১৪ টি কাভার্ডভ্যান, ৪৪ টি সিএনজি, ১৯৮ টি মোটরসাইকেলসহ মোট ৩৭৩ টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ১১ টি বাস, ৫ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ২৯ টি সিএনজি ও ৪৯ টি মোটরসাইকেলসহ মোট ১৪১ টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ৪ টি বাস, ২ টি ট্রাক, ১০ টি কাভার্ডভ্যান, ২২ টি সিএনজি ও ৪৪ টি মোটরসাইকেলসহ মোট ১৯৭ টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৪৪০ টি গাড়ি ডাম্পিং ও ২৬৩ টি গাড়ি রেকার করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর