Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

গণভোটের রায় বাস্তবায়ন চান চবি শিক্ষার্থীরা

চবি করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৬ ২০:৩৯
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

চট্টগ্রাম: জুলাই সনদ ও গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে ‘ক্যাম্পেইন ফর এ বেটার বাংলাদেশ’ প্লাটফর্মের নামে এ মানববন্ধন করেন তারা।

এ সময় তাদের হাতে ‘যে পথ বেয়ে সংসদে, সে পথ কেন সংকটে’, ‘ওয়াসিম তোমার জীবন দান, করছে করা অসম্মান’, ‘গণভোটের জনরায়, বাস্তবায়ন করতে হবে’, ‘সংবিধান সংস্কার জুলাই সনদের অঙ্গিকার’ ইত্যাদি প্লেকার্ড দেখা যায়।

মানববন্ধনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী তাহসান হাবিব বলেন, ‘বিএনপি নির্বাচনের আগে গণভোটে হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালালেও এখন গণভোটের সাংবিধানিক বৈধতার কথা বলছে, হাইকোর্ট দেখাচ্ছে। অথচ গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ সমর্থন দিয়েছে। জনগণের সঙ্গে দ্বিচারিতা করে শেখ হাসিনা এ দেশে থাকতে পারে নাই, নতুন করে কেউ যদি সাংবিধানিকভাবে স্বৈরাচার হতে চায়, তারাও যেন তাদের পথ খুঁজে নেয়। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।’

বিজ্ঞাপন

ইতিহাস বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাতুল বিন হোসেন বলেন, ‘জনগণ আপনাদের মতো সংবিধানের এত জটিল মারপ্যাচ বুঝে না। তারা বুঝে জুলাই সনদ তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছে। সেই সনদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার করা এবং মেরামত করা হবে। আর এটার পক্ষেই বাংলাদেশের ৭০ ভাগ জনগণ ভোট দিয়েছে। কোনো তালবাহানা না করে জনগণের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে।

 

সারাবাংলা/এমআর/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর