Tuesday 21 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলতি সপ্তাহেই এইচএসসি পরীক্ষার নতুন সূচি: শিক্ষামন্ত্রী

স্টাফ করেসপন্ডেট
২১ এপ্রিল ২০২৬ ১৪:৫০ | আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১৫:৫৪

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. এ. এন. এম. এহসানুল হক মিলন।

ঢাকা: চলতি সপ্তাহের মধ্যেই ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার নতুন সূচি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. এ. এন. এম. এহসানুল হক মিলন।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেই পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এতে তারা কোনো আপত্তি জানাননি।

শিক্ষামন্ত্রী আরও জানান, এদিন শুরু হওয়া এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার প্রথম দিনে দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

প্রশ্নফাঁসের কোনো অভিযোগ পাওয়া যায়নি বলেও তিনি দাবি করেন। পাশাপাশি পরবর্তী পরীক্ষাগুলোও কঠোর নজরদারির মধ্যে রাখা হবে বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

এবার সারাদেশে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর