Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাবি’র রোকেয়া হলে গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে মালির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৬ ১৩:০৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে মাথায় কাঁঠাল পড়ে ছিয়াকুল (৩৯) নামে এক মালির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩জুন) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী সুনীল চৌহান জানান, তারা রোকেয়া হলে মালি হিসেবে চাকরি করেন। সকালে হলের কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাড়ছিলেন তারা। ছিয়াকুল একটি টেবিলের উপর দাঁড়িয়ে বাঁশ দিয়ে কাঁঠাল পাড়ার সময় কাঁঠালটি তার ঠিক মাথার উপর পড়ে। এতে পাকা ফ্লোরের উপর উপুর হয়ে পড়ে গেলে মাথায় গুরুতর আঘাত পান তিনি। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিজ্ঞাপন

মৃত ছিয়াকুলের বাড়ি নড়াইলের নড়াগাতী থানা এলাকায়। বর্তমানে থাকতেন ঢাবির শহিদুল্লাহ হলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য শাহবাগ থানায় জানানো হয়েছে।

 

সারাবাংলা /এসএসআর/ এএ
বিজ্ঞাপন

পিরোজপুরে আগুনে পুড়ল ৬ দোকান
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৬

আরো

সম্পর্কিত খবর