Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ওমান উপকূলে পণ্যবাহী জাহাজে ইরানের হামলা

আর্ন্তজাতিক ডেস্ক
২২ এপ্রিল ২০২৬ ১৪:৪২

হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত।

ওমান উপকূলে একটি পণ্যবাহী কনটেইনার জাহাজে হামলা করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এতে জাহাজটির নিয়ন্ত্রণকক্ষ বা ‘ব্রিজ’ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এই তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, ওমান থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে জাহাজটির কাছে আইআরজিসির একটি নৌকা চলে আসে এবং এরপর গানবোটটি থেকে গুলি চালানো হয়।

এদিকে ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, তাদের সামরিক বাহিনী বারবার সতর্ক করার পরও জাহাজটি সাড়া দেয়নি। তাই ‘সমুদ্র আইন’ অনুযায়ী ওই জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

হামলার স্থান হরমুজ প্রণালির সঙ্গে যুক্ত। আইআরজিসির গানবোট কোনো প্রকার সতর্কবার্তা ছাড়াই সরাসরি জাহাজটির নিয়ন্ত্রণকক্ষ লক্ষ্য করে গুলি চালায়।

ইরান সম্প্রতি ঘোষণা করেছে, তাদের বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত তারা হরমুজ প্রণালি বন্ধ রাখবে এবং এই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করলে যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তু বানানো হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর