Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

স্টাফ করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৬ ১৫:০৫

ড. হাছান মাহমুদ। ফাইল ছবি

ঢাকা: চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দিয়েছে তদন্ত সংস্থা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এ প্রতিবেদন দাখিল করা হয়। তবে সংশ্লিষ্টদের সবার নাম এখনো প্রকাশ করা হয়নি।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, হাছান মাহমুদসহ অভিযুক্ত ২২ জনের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তারা প্রতিবেদন জমা দিয়েছেন। প্রতিবেদনটি যাচাই বাছাই শেষে তা আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/টিএম/ইআ
বিজ্ঞাপন

পুজোয় চাই কাঁসার তৈজসপত্র
৯ অক্টোবর ২০২৬ ১৭:১১

আরো

সম্পর্কিত খবর