Wednesday 13 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৬ ১৭:০৭

হাম রোগের প্রতীকী ছবি।

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৬১৫ শিশু।

বুধবার (১৩ মে) বিকেল স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৮ শিশুর মধ্যে নিশ্চিত হাম এক এবং সন্দেহজনক হামে ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ৬১৫ শিশুর মধ্যে নিশ্চত হামে ১২৬ শিশু এবং সন্দেহজনক হামে ১৪৮৯ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ৫৩ হাজার ৫৬ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ৭১৫০ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৮ হাজার ৫৪ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ৩৩ হাজার ৮৩২ রোগী।

বিজ্ঞাপন

এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ৪৩২ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ৩৬৩ জন এবং নিশ্চিত হামে ৬৯ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।

সারাবাংলা/এমএইচ/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর