Wednesday 17 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাতে ৮ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, লঘুচাপে ভারী বৃষ্টির শঙ্কা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৬ ২০:৩০ | আপডেট: ১৪ মে ২০২৬ ২৩:৪৭

বজ্রসহ বৃষ্টি। ফাইল ছবি

ঢাকা: ঢাকাসহ দেশের আট অঞ্চলে বৃহস্পতিবার (১৪ মে) রাত ১টার মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ ছাড়া লঘুচাপে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের কথাও বলছে সংস্থাটি। এদিন সন্ধ্যায় বিশেষ এক সতর্কবার্তায় এমন তথ্য জানায় আবহাওয়া অফিস।

বার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানায়, এই সময়ে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবল শঙ্কা রয়েছে। এমন অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করা লঘুচাপটি ঘনীভূত হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে আগামী কয়েকদিন দেশের সব বিভাগে ঝড়-বৃষ্টির প্রবণতা বজায় থাকবে।

আবহাওয়াবিদরা বলছেন, লঘুচাপের কারণে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর