Monday 08 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর চীন সফর: প্রস্তুতির অংশ হিসেবে বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রসচিব

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৬ ১২:২০ | আপডেট: ৮ জুন ২০২৬ ১২:২৪

পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের প্রস্তুতির অংশ হিসেবে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম বেইজিং যাচ্ছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, পররাষ্ট্রসচিব আগামী বুধবার চীনের উপপররাষ্ট্রমন্ত্রী হুয়া চুনইংয়ের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে ২৩ থেকে ২৬ জুন চীনে প্রধানমন্ত্রীর সফরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি।

সরকারের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ২১-২২ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর করবেন। এরপর ২৩ জুন তিনি কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করবেন। এমন পরিকল্পনা নিয়ে ঢাকায় প্রস্তুতি চলছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বুধবার বেইজিংয়ে অনুষ্ঠেয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিভিন্ন কর্মসূচি, আলোচ্যসূচি, সম্ভাব্য চুক্তি, সমঝোতা স্মারকসহ নানা বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

পররাষ্ট্রসচিব ফিলিপাইন হয়ে বেইজিং যাবেন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিতব্য আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে অংশ নেবেন তিনি। বৈঠক শেষে সেদিনই তিনি বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর