Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্যক্তি স্বার্থে পুলিশের বিরুদ্ধে অপপ্রচার, পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিবাদ

স্টাফ করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৬ ২০:১৫

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। ফাইল ছবি

ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে পুলিশ সদস্যদের বিরুদ্ধে মনগড়া, ভিত্তিহীন ও অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। একইসঙ্গে কারও বিরুদ্ধে কোনো নির্দিষ্ট সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা যথাযথ তথ্য-প্রমাণসহ পুলিশ হেডকোয়ার্টার্সে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) ভোর রাতে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি (ভারপ্রাপ্ত) এ.কে.এম আলমগীর জাহান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে কতিপয় ব্যক্তি নিজেদের ব্যক্তিগত ফায়দা হাসিলের লক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পুলিশ অফিসারদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, কারও বিরুদ্ধে যদি কোনো নির্দিষ্ট অভিযোগ থাকে, তবে তা যথাযথ তথ্য ও প্রমাণসহ পুলিশ হেডকোয়ার্টার্সে দাখিল করা উচিত, যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টির সুষ্ঠু তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করে বলা হয়, সরকার অনুমোদিত প্রধান প্রধান মাধ্যম ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে আইন নিজের হাতে তুলে নিয়ে মিথ্যা বা অপপ্রচার চালানো হলে এর মাধ্যমে সমাজে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। এতে করে প্রকৃত সংবাদ প্রচার ব্যাহত হয় এবং পুলিশও কাঙ্ক্ষিত আইনগত ব্যবস্থা গ্রহণে বাধার সম্মুখীন হতে পারে।

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন স্পষ্ট করে জানায় যে, তারা সকল নাগরিকের গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়। তবে তথ্য ছাড়া মনগড়া ভিডিও বা পোস্ট তৈরি ও ছড়িয়ে দেওয়ার মতো কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার জন্য নিবৃত করা হচ্ছে। পাশাপাশি, পেশাগত মর্যাদা ও সততার সঙ্গে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে সহায়তার জন্য সর্বস্তরের জনগণের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর