ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে ৭৯০ জন নতুন আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত ৭৯০ জনের মধ্যে বরিশাল বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬১ জন, খুলনা বিভাগে ৬০ জন, ময়মনসিংহ বিভাগে ৭৩ জন, রাজশাহী বিভাগে ৩৩ জন এবং রংপুর বিভাগে ৪৮ জন রোগী।
এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ১৪১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ৪৯ হাজার ২২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৩৪৩৪ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৪৫ হাজার ৬৪৫ জন।