Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সুনামগঞ্জে জমিয়ত নেতাকে হত্যা: আরেক নেতা রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৫

গ্রেফতার আব্দুল হাফিজকে জিজ্ঞাসাবাদ করতে তিনদিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত।

সুনামগঞ্জ: সুনামগঞ্জে নিখোঁজের ৪৭ ঘণ্টা পর জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা মুশতাক আহমদের মরদেহ উদ্ধারের ঘটনায় জমিয়তের অন্য গ্রুপের নেতা গ্রেফতার আব্দুল হাফিজকে জিজ্ঞাসাবাদ করতে তিনদিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে আব্দুল হাফিজকে দিরাই জোনের আমলগ্রহণকারী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে রিমান্ড শুনানী অনুষ্ঠিত হয়। শুনানী শেষে আদালতের বিচারক এসএম শাফায়াত ছালাম তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিনদিন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের সুনামগঞ্জ আদালতের পরিদর্শক মো. আকবর হোসেন।

উল্লেখ্য, মাওলানা মুশতাক আহমদ শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের আব্দুল মন্নানের ছেলে। তিনি উপজেলার বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরবিয়া মাদরাসার প্রিন্সিপাল ছিলেন। গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে দিরাই উপজেলার শরিফপুর এলাকার শ্যামনগর সুরমা নদীতে তার লাশ পাওয়া যায়।

বিজ্ঞাপন

এই ঘটনায় গত রোববার মুশতাক আহমদের স্ত্রী রুবি বেগম বাদী হয়ে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করলে সিলেট শহর থেকে আব্দুল হাফিজকে গ্রেফতার করে পুলিশ।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর