Tuesday 10 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার মৃত্যুতে জামায়াত আমিরের শোক

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ ডিসেম্বর ২০২৫ ০৯:১৪ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১০:৩৬

ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার জামায়াত আমির তার ভেরিফায়েড ফেসবুক থেকে পোস্ট দিয়ে লিখেছেন, ‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ রাব্বুল আলামীন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওপরে রহম করুন, ক্ষমা করুন এবং তার প্রিয় জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তার আপনজন, প্রিয়জন ও সহকর্মীদেরকে মহান আল্লাহ সবরে জামিল দান করুন। আমিন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর