Monday 27 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে নুসরাত তাবাসসুমের রিট

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৬ ১৫:০৬ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১৫:৪৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম।

ঢাকা: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বাতিল হওয়া প্রার্থিতা পুনরুদ্ধারের লক্ষ্যে হাইকোর্টে রিট আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হতে পারে বলে জানা গেছে।

এর আগে গত ২২ এপ্রিল নির্ধারিত সময়সীমা অতিক্রম করে মনোনয়নপত্র জমা দেওয়ায় নুসরাত তাবাসসুমের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতাও স্থগিত করা হয়।

নির্বাচন কমিশন সূত্র জানায়, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল বিকেল ৪টা পর্যন্ত। তবে নুসরাত তাবাসসুম তার মনোনয়নপত্র জমা দেন বিকেল ৪টা ১৯ মিনিটে। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় কমিশন তার মনোনয়নপত্র গ্রহণ করেনি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সারাবাংলা/টিএম/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর