Monday 04 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদে থাকি না থাকি দলের প্রতিনিধিত্ব করব: নুসরাত তাবাসসুম

‎সিনিয়র করেসপন্ডেন্ট
২ মে ২০২৬ ১৪:৫৩ | আপডেট: ২ মে ২০২৬ ১৬:০৭

‎ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জামায়াত জোট ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম বলেছেন, আমি সংসদে থাকি না থাকি দলের প্রতিনিধিত্ব সবসময় করব। এবং আমি যে রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি তা সবসময় মেনে চলব।

‎শনিবার (২ মে) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বৈধ ঘোষণা করার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

‎এ সময় নুসরাত তাবাসসুম আরও বলেন, গেজেট প্রকাশ হওয়ার পর শপথের বিষয় আসবে। দাফতরিক কাজ শেষ না হওয়া পর্যন্ত এতো দূরবর্তী চিন্তা করছি না।

‎এনসিপির আইনজীবী জহিরুল ইসলাম মূসা বলেন, আইন অনুযায়ী এক দলের পক্ষে থেকে একাধিক প্রার্থীকে মনোনয়ন দেওয়ার সুযোগ আছে। এনসিপির পক্ষ থেকে দুজনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। যার মধ্যে মনিরা শারমিনের মনোনয়ন আইনগত কারণে গ্রহণ করা হয়নি।

বিজ্ঞাপন

আপিল করলে ইসি তার আপিলও খারিজ করে। এখন উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন সেখান থেকে ভিন্ন কোনো আদেশ আসলে ইসি ও দল হিসাব এনসিপি তা অনুসরণ করবে বলে জানান তিনি।

সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর