Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীর মিরপুরে বস্তিতে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৫ ২১:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর মিরপুর-১৩ নম্বরের শ্যামল পল্লী বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

রোববার (১৮ মে) রাত ৮টা ১০ মিনেটে আগুন লাগার খবরে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম বলেন, মিরপুর-১৩ নম্বরের শ্যামল পল্লী বস্তিতে আগুন লেগেছে। খবর পাওয়ার ১৫ মিনিটের মাথায় রাত ৮টা ১০ মিনিটে মিরপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর আরও ছয়টি ইউনিট সেখানে যোগ দেয় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

 

সারাবাংলা/এমএইচ/এসআর