Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনায় আ.লীগ নেতার মদের ব্যবসা বন্ধের দাবিতে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ২১:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনা: জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক প্রলয় চাকীর মদের ব্যবস্যা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। এ সময় ছাত্রদলকর্মী রনি মণ্ডলের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিও জানান তারা।

সোমবার (২ জুন) দুপুরের দিকে পাবনা টেকনিকল্যল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে অবস্থান নেয়।

এ সময় বিক্ষোভ কর্মসূচি থেকে বক্তারা বলেন, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক প্রলয় চাকী বৈষম্যবিরোধী ছাত্র হত্যায় সরাসরি অংশ নিয়েছে এবং ছাত্রহত্যা মামলার আসামি। পাবনা জেলা আওয়ামী লীগের প্রধান অর্থনৈতিক যোগানদাতা ছিলেন এই প্রলয় চাকী। ৫ আগস্ট পরও এই প্রলয় চাকীর মদের ব্যবস্যা চলছে। পাবনার মধ্য শহরের এই মধ্যের মদের ব্যবসার কারণে অনেকেই মাদকাসক্ত হচ্ছেন। আশপাশের তিন/চারটা শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। দিনরাত সেখানে মাদকসেবীরা আড্ডা দেন। অনতিবিলম্বে তার মদের ব্যবসা বন্ধ করে তাকে গ্রেফতার করতে হবে।

বিজ্ঞাপন

পরে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম এবং পুলিশ সুপার মোরতোজা আলী খান বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। জেলা প্রশাসক এবং পুলিশ সুপার এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন সাজ্জাদ হোসেন স্বপন, সালাউদ্দিন চাদু, পাভেল হাসান ডন, মাসুদ রানা বিপ্লব, মীর সানজিদ প্রান্ত, বরকতুল্লাহ, মিরাজ আহমেদ, রতন মেম্বর প্রমুখ।

সারাবাংলা/পিটিএম