Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নারায়ণগঞ্জ থেকে অপহৃত ব্যবসায়ী নেতা পটুয়াখালীতে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ২২:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পটুয়াখালী: নারায়ণগঞ্জ থেকে অপহৃত নারায়ণঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক ব্যবসায়ী নেতা মো. সোহাগ মিয়াকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় পটুয়াখালী থেকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (২ জুন) দুপুর দেড়টার দিকে পায়রাগন্জ ফেরীগাট থেকে তাকে উদ্ধার করা হয়। তার ব্যবহৃত গাড়িতে হাত-পা বাধা অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ব্যবসায়ী সোহাগ মিয়া মিম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি নারায়ণগঞ্জের নিউ চাষারার ৮৯ নম্বর জামতলা এলাকায় মৃত্যু আব্দুস সালামের ছেলে।

পটুয়াখালী পুলিশ জানায়, রোববার রাত ১২ টার দিকে ব্যবসায়ী সোহাগ মিয়া নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের তার অফিস থেকে বাসায় ফেরার পথে তাকে স্ত্রাসীরা অপহারণ করে। সোমবার দুপুরে হাত-পা ও মুখ বাধা অবস্থায় ওই ব্যবসায়ীকে স্থানীয়রা দেখে পুলিশে খবর দিলে তাকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হয়।

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, পটুয়াখালী পুলিশের সহযোগিতায় অপহৃত ব্যবসায়ী সোহাগ মিয়াকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। অপহরণের সঙ্গে জড়িতদে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।

সারাবাংলা/এসআর