Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৭৩

স্টাফ করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৫ ১৯:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ে আরও ১৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পুরুষ ১০৮ জন এবং নারী ৬৫ জন।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫, ঢাকা উত্তর সিটিতে ১৮, ঢাকা দক্ষিণ সিটিতে ২৩, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ এবং রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ২৭ হাজার ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১১০ জনের।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩১১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত ৫ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১২ হাজার ১৪ জন। এছাড়া, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৪০ জন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর