Wednesday 11 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৫ ১৭:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে বাবার বাড়িতে অসুস্থ খালাকে দেখতে আসার একদিন পর বাঁশঝাড়ের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মোছা. হালিমা বেগম (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলার বাগবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

হালিমা বেগম উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ী গ্রামের মৃত জুয়াদ আলীর মেয়ে এবং জেলার পাশ্ববর্তী ঘাটাইল উপজেলার মনহরা গ্রামের আব্দুল লতিফের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, হালিমা মঙ্গলবার (২৬ আগস্ট) তার অসুস্থ খালাকে দেখতে তার বাবার বাড়িতে আসেন। পরদিন বুধবার সকালে স্থানীয়রা তাকে বাড়ির পেছনে বাঁশঝাড়ের একটি গাছে ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে রহস্য উদঘাটন হবে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর