Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৫৭৩

স্টাফ করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৫ ১৯:১৮

ডেঙ্গু। প্রতীকী ছবি

ঢাকা: দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দু’জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আরও ৫৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পুরুষ ৩৭১ জন এবং নারী ২০২ জন।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪৩, ঢাকা উত্তর সিটিতে ৭৩ এবং ঢাকা দক্ষিণ সিটিতে ৮০, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৪ এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ৩৪ হাজার ৯৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর মৃত্যু হয়েছে ১৩৭ জনের। এর আগে, রোববার (৭ সেপ্টেম্বর) দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। ওই সময় ডেঙ্গু আক্রান্ত তিনজনের মৃত্যু হয়।

উল্লেখ্য, ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১২ হাজার ১৪ জন।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

পিরোজপুরে আগুনে পুড়ল ৬ দোকান
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৫:০৬

আরো

সম্পর্কিত খবর