Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

করতোয়া সোলারের হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ অক্টোবর ২০২৫ ১৭:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়: পঞ্চগড়ে বেক্সিমকো পাওয়ার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান করতোয়া সোলার লিমিটেডের বিরুদ্ধে স্থানীয় অসহায় দরিদ্র কৃষক ও শ্রমজীবী মানুষের নামে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে দেবনগড় ইউনিয়নের বাংলাচন্ডী এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।

ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে এই মানববন্ধনে বক্তব্য দেন-ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুমন রেজা, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রুবেল রানা, সাবেক ছাত্রদল নেতা তৌহিদুল সুমন, স্থানীয় বাসিন্দা আঞ্জুনা আক্তার, নুরুজ্জামানসহ ভুক্তভোগীরা।

এসময় বক্তারা জানান, ৫ আগস্টের আগে ফ্যাসিস্ট সরকারের অন্যতম সহযোগী সালমান এফ রহমান দেশের মানুষের লুটপাট করা অবৈধ কালো টাকা দিয়ে এই এলাকায় করতোয়া সোলার লিমিটেড করার জন্য জমি ক্রয় করেন। জমি কিনতে গিয়ে স্থানীয় দরিদ কৃষক ও মেহনতি মানুষকে হামলা, মামলা ও নির্যাতন করেছে তার নিযুক্ত করা লোকজন। গণঅভ্যত্থানের পরেও থেমে নেই তাদের দৌরাত্ম। তারা এখন আবার নতুন করে শেখগছ, বানিয়াপাড়া, পাঠানপাড়া, বাংলাচন্ডী ও ভুট্টুজোত এলাকার অসহায় মানুষের নামে মামলা দিয়ে হয়রানি শুরু করেছে। নিয়মিত হুমকি ধামকি দিচ্ছে। তাই অবিলম্বে অসহায় দরিদ্র মানুষের নামে করা মিথ্যে মামলা প্রত্যাহার করার দাবি জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন তারা।

বিজ্ঞাপন
সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর