Tuesday 03 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৫ ১৩:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুর: জেলার সালথা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এস এস ইব্রাহিম (৪৫) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সালথার ফুকরা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষক ইব্রাহিম সালথা উপজেলার সোনাপুরের যোগারদিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া বিষয়ের শিক্ষক ও উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাকদী গ্রামের আব্দুর রউফ শেখের ছেলে।

এলাকা সূত্রে জানা গেছে, সকালে যোগারদিয়া স্কুল থেকে মোটরসাইকেল চালিয়ে সালথা উপজেলা কমপ্লেক্স এর দিক থেকে আসার পথে ফুকরা নামক স্থানে অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এই ঘটনায় আহত ব্যক্তি বাশার খালাসী (৪০)। তিনি সালথার নটখোলা গ্রামের বাসিন্দা। তার অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাকে সালথা থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই ইব্রাহিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর