Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাংস্কৃতিক কর্মীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৫ ১৫:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল: কালচারাল রিফর্মেশন ফোরাম টাঙ্গাইলের সভাপতি ও জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবুর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংস্কৃতিক কর্মীরা।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আবুল কালাম মোস্তফা লাবুর ওপর বর্বরোচিত হামলা একটি পরিকল্পিত ঘটনা। ৫ আগস্ট ফ্যাসিষ্ট হাসিনার পতন হলে লাবু কালচারাল রিফর্মেশন ফোরাম ও হাসিনার ১৭ বছরের দুঃশাসন নিয়ে ভিডিও ডকুমেন্টারি তৈরির কাজ শুরু করেন, যা ফ্যাসিষ্ট আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান। টাঙ্গাইলে এখনো বিভিন্ন পদে আওয়ামী দোসররা ঘাপটি মেরে আছে। সঙ্গত কারনে লাবুর ওপর এমন ন্যাক্কারজনক হামলা ও তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন-কালচারাল রিফর্মেশন ফোরামে সাধারণ সম্পাদক অনিক রহমান বুলবুল, সহ-সভাপতি ফরহাদ আলী, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল রিজু, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সস্পাদক মহব্বত হোসেন, সাংস্কৃতিক কর্মী সুলতানা বিলকিস লতা, বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল শাখার সভাপতি ফাতেমা রহমান বিথি প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর