Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বগুড়ায় বিপুল পরিমান পটকা ও বিস্ফোরকসহ গ্রেফতার ৩

স্পেশাল করেসপডেন্ট
১৭ নভেম্বর ২০২৫ ১৭:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া: র‌্যাব-১২ বগুড়ার পৃথক অভিযানে বিপুল পরিমান দেশীয় পটকা ও বিস্ফোরকসহ তিন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের মালতিনগর বকশি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, বগুড়া শহরের রহমান নগর এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে মো. শাহীনুর ইসলাম সজীব (৩৫) ও গাবতলী উপজেলার চাকলা গ্রামের মো. আবুল কাশেমের ছেলে মো. খাইরুল ইসলাম (৪০)। আরেক জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তাদের তথ্য অনুযায়ী সোমবার (১৭ নভেম্বর) গভীর রাতে শহরের ভাটকান্দি মধ্য পাড়া গ্রামে অভিযান চালিয়ে মো. আব্দুল মালেক মন্ডল (৪৫)-কে আনুমানিক ৭০০ পিস দেশীয় পটকা এবং ৫৫০ গ্রাম গান পাউডারসহ গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া মালেক মন্ডল ভাটকান্দি মধ্য পাড়া এলাকার মো. ছামছুল মন্ডলের ছেলে। এছাড়া তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন ২টি সিম ও নগদ ৩০ হাজার ৩৬০ টাকা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ প্রেস ব্রিফিং এ তথ্য জানান।

র‌্যাবের এই কর্মকর্তা আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বগুড়া শহরের মালতিনগর বকশি বাজার এলাকায় মো. শাহীনুর ইসলাম সজীবের মুদির দোকানে অবৈধ ও বেআইনিভাবে বিপুল পরিমান বিস্ফোরক দ্রব্য মজুদ করা রয়েছে। এমন খবরে সেখানে অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্যসহ দুইজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী শহরের ভাটকান্দি এলাকায় অভিযান চালিয়ে অপর আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর