Wednesday 15 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় ৬দিন বাড়ল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১৪ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৯

ঢাকা: জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘ সময় সরকারি ছুটি ও ১৫ ফেব্রুয়ারি এ-চালান সিস্টেমে ওটিপি সার্ভার ডাউন থাকায় বিশেষ বিবেচনায় গত জানুয়ারি মাসের অনলাইন ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় ৬দিন বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

জানা যায়, সাধারণত আগের মাসের ভ্যাট রিটার্ন দাখিলের শেষ দিন হচ্ছে পরবর্তী মাসের ১৬ তারিখ পর্যন্ত। এটি বাড়িয়ে ২২ তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) কাস্টমস ও মূল্য সংযোজন কর (মূসক) সংক্রান্ত মাঠ পর্যায়ের অফিসগুলোকে পাঠানো এক চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে।

এনবিআর সূত্র জানায়, জানুয়ারি-২০২৬ কর মেয়াদের অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা ১৬ তারিখের পরিবর্তে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর