Tuesday 14 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী আটক

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৬ ১৭:৪২

গৃহবধূ লিলি আকতার – ছবি : সংগৃহীত

চট্টগ্রাম: জেলার আনোয়ারায় লিলি আকতার (২৮) নামে এক গৃহবধূকে শ্বশুর বাড়ির লোকজন হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শাশুড়ি ও ননদ লিলিকে শ্বাসরোধ করে হত্যার পর আত্মহত্যা বলে প্রচার চালিয়েছে বলে অভিযোগ নিহতের স্বজনদের।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার বৈরাগ ইউনিয়নের দক্ষিণ বন্দর এলাকার বোচা তালুকদারের বাড়ির সাবেক মহিলা ইউপি সদস্য রেজিয়া সুলতানার ঘর থেকে লিলি আকতারের লাশ উদ্ধার করে পুলিশ।

গৃহবধূ লিলি আকতার ওই এলাকার মৃত লোকমান আলী ও সাবেক ইউপি সদস্যা রেজিয়া সুলতানার পুত্র মো. মহিউদ্দিনের স্ত্রী। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। লিলি একই ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক শাহ্ বাড়ি এলাকার মৃত কামাল উদ্দিন শাহ্ মেয়ে। ৯ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় পুলিশ অভিযুক্ত স্বামী মো. মহিউদ্দিন (৩৫)কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলে নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবদুল্লাহ্ আল নোমান। তিনি বলেন, ‘পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।’

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, ‘পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। পুলিশ এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছে।’

বিজ্ঞাপন

বৈশাখে উৎসবের ভাষায় আলপনা
১৪ এপ্রিল ২০২৬ ১৯:৪২

আরো

সম্পর্কিত খবর