Monday 27 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি গোলাপ গ্রেফতার

স্টাফ করেসপন্ডেট
২৭ এপ্রিল ২০২৬ ১৩:৫৭

সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া গোলাপ।

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় মাদারীপুরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের এক মামলায় সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া গোলাপকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

সোমবার (২৭ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত বিচারিক প্যানেল এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। তিনি মামলায় গোলাপকে গ্রেফতার দেখানোর আবেদন জানান। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৪ মে দিন নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। উল্লেখ্য, ২০২৪ সালের ২৫ আগস্ট রাজধানীর নাখালপাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন।

আবদুস সোবহান মিয়া গোলাপ এক সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর