Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জীবা আমিনের বিরুদ্ধে আপিল গ্রহণ করেনি ইসি

‎সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৬ ১৫:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিএনপি’র প্রার্থী জীবা আমিনের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করেননি নির্বাচন কমিশন (ইসি)

সোমবার (২৭ এপ্রিল) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিমনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে ইসি এমন সিদ্ধান্ত জানায়।

‎শুনানি শেষে অভিযোগকারীর আইনজীবি ব্যারিস্টার হারুণ অর রশীদ সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি জানান, বিএনপির আন্তর্জাতিক উপ কমিটির সদস্য মাসুদ মৃধা জীবা আমিনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলেন। তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব, সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স বাবদ ৩৫ লাখ টাকা খেলাপী, ক্রিমিনাল মামলার তথ্য গোপন ও প্রকৃত ইনকামের তথ্য গোপনের অভিযোগ রিটার্নিং কর্মকর্তাকে দেওযা হয়েছিল। তিনি সেগুলো আমলে না নিয়ে বাছাইয়ে জীবা আমিনকে বৈধ ঘোষণা করেন। তাই আপিল করা হয়েছিল৷ কবে কমিশন বলেছে যেহেতু অভিযোগকারী প্রার্থী নন, তাই আপিল গ্রহণযোগ্য নয়।

বিজ্ঞাপন

‎গত ২২ ও ২৩ এপ্রিল দু’দিনের বাছাইয়ে বিএনপি জোটের ৩৬, জামায়াত জোটের ১২ ও স্বতন্ত্র মোর্চার একজনের মনোনয়নপত্রসহ মোট ৪৯ জনের মনোনয়নপত্র বৈধ হয়। তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল। আর নির্বাচন হবে ১২ এপ্রিল।

‎সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর