Monday 12 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

র‍্যাবের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বহাল: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৬ ১৫:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর উত্তরায় র‍্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যাব সদর দফতরে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, কয়েকজন কর্মকর্তার কর্মকাণ্ডের জন্য প্রতিষ্ঠান দোষী হতে পারে না। ফ্যাসিবাদ শাসন আমলে গত ১৬ বছরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে এমন কোনো প্রতিষ্ঠান ছিল না যেগুলো ক্ষতিগ্রস্থ হয়নি। সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, বিজিবি সবাই ক্ষতিগ্রস্থ হয়েছে। নিজস্ব প্রতিষ্ঠানের আইনে সেই সমস্ত অফিসারদেরকে একাউন্টেবল করার জন্য এবং তাদের বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমরা অলরেডি কাজ করছি।

বিজ্ঞাপন

তিনি বলেন, র‍্যাবের জন্য নতুন আইন প্রণয়ন করা হচ্ছে। আইন আছে, প্রতিষ্ঠান সেভাবে চলবে, কর্মকর্তারা সে আইন মাফিক পরিচালিত হবে। কোনো ব্যক্তি অপকর্মে জড়িয়ে পড়লে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে আইনের অধীনে একটি এলিট ফোর্স হিসেবে একটা বাহিনী থাকবে। আমরা র‍্যাবের নাম পরিবর্তন করবো কি-না বা অন্য নতুন এলিট ফোর্স আমরা রেজ করবো কিনা সেটা এখনো চিন্তাভাবনার বিষয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব এলিট ফোর্সের ক্ষেত্রেই আমরা ট্রান্সপারেন্সি বা একাউন্টেবিলিটি (জবাবদিহিতা এবং স্বচ্ছতা) আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। একই সঙ্গে ওই আইনে রেসপন্সিবিলিটি থাকবে। এভাবেই আগামীতে আইনের শাসন প্রতিষ্ঠা করব এবং জননিরাপত্তা, জনপ্রত্যাশা অনুযায়ী প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

র‍্যাব ও পুলিশকে রাজনৈতিক দলগুলো ব্যবহার করছে -এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার এসেছে তিন মাস। কিন্তু এই সময়ে র‍্যাব ও পুলিশ কাউকে ব্যবহার করা হয়নি।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর