Tuesday 19 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৬ ১৩:১৫

ঢাকা: রাজধানী ঢাকার রাস্তা ও ফুটপাতে হকারদের জন্য জায়গা বরাদ্দ দেওয়া কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৯ মে) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রুলে স্থানীয় সরকার সচিব, আইন সচিব এবং ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্ট বিবাদীদের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে ‘ঢাকা হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬’ এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন আইনজীবী অ্যাডভোকেট মো. শোয়েবুজ্জামান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর